কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টর মাহবুবুর রহমানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি, নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে, রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা, পাশাপাশি প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় তৃতীয়বার একই পদে একই ব্যক্তিকে প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময় প্রক্টরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ যেসব অভিযোগ উঠেছে তারও তদন্ত করে শাস্তি দাবি করা হয়েছে বিক্ষোভ থেকে।