ক্যাসিনোর কারবারিতে জড়িতরা অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্যাসিনোর ব্যবসা অবৈধ। এ ব্যবসার সঙ্গে জড়িত যারা গ্রেপ্তার হচ্ছে তারা অনুপ্রবেশকারী। অতীতে অন্য দলের সঙ্গে রাজনীতি করত। তারা এখন আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে চায়।’
রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকের আগে এ সংবাদ সম্মেলন হয়। উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠকে বলেন, ব্যর্থতার দায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত।