রাজধানীর শাহজাহানপুর থেকে মো. হাসিবুল নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি কমলাপুর আইসিডির গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাচাই-বাছাইয়ের পর গতকাল রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের (শ্যুটিং ইনসিডেন্ট) সিনিয়র এসি আশরাফ উল্লাহ জানান, হাসিবুল কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, কখনো বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বা অতিরিক্ত সচিব, কখনো শিক্ষামন্ত্রীর পিএ বা পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।