১৭ আগস্টে বোমা হামলা মামলায় পাঁচ জেএমবির কারাদন্ড

২০০৫ সালের ১৭ আগস্ট খিলক্ষেত ওভারব্রিজের কাছে বোমা হামলার ঘটনায় ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদ-ের আদেশ দেওয়া হয়।

গতকাল রবিবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক আল মামুন এ রায় দেন।

আসামিরা হলেন আব্দুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান ওরফে হাবিব, মুসা ওরফে মুস্তাফিজুর রহমান, আব্দুর রহমান মাসুদ ও নূরুল ইসলাম। এর মধ্যে হাবিব ও মুসা পলাতক রয়েছে।