ট্রাম্পকে দেখে রাগে কটমট কিশোরী থুনবার্গ (ভিডিও)

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রচারণা চালানো সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পকে দেখে সে রেগে আছে।

১৬ বছর বয়সী এই কিশোরী নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসে। তার এই আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সে এবার জাতিসংঘে বক্তৃতাও দিয়েছে।

জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ থুনবার্গ অনেক আগে থেকেই ট্রাম্পের ওপর ক্ষিপ্ত। বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছে সে।

‘রসিক’ ট্রাম্পও কম যান না। ভাইরাল হওয়া ভিডিও তার চোখে পড়েছে। টুইটারে থুনবার্গকে উদ্দেশ্যে করে লিখেছেন, ‘তাকে খুব খুশি দেখাচ্ছে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’