অষ্টম বিয়ে বার্ষিকীতে ঐতিহাসিক কলোসিয়ামে অনন্ত বর্ষা

আজ থেকে আট বছর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল ছিল এই জুটির অষ্টম বিয়ে বার্ষিকী।

নিজেদের বিয়ে বার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে অনন্ত-বর্ষা ঘুরতে গিয়েছিলেন ইতালির ঐতিহাসিক কলোসিয়ামে। তাদের সঙ্গে ছিল সন্তানরাও।

বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অনন্ত জলিল লিখেছেন, ‘‘আলহামদুল্লিলাহ, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন।’

একটি ছবিতে একে অপরকে ফুল দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেও দেখা গেছে।

উল্লেখ্য ২০১১ সালে বিয়ে করেন অনন্ত বর্ষা। ২০১৪ সালের এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে আরিজ ইবনে জলিল। ২০১৭ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল।

অনন্ত বর্ষার শোবিজে আগমন ঘটে ২০১০ সালে, খোঁজ-দ্য সার্চ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দেন তারা। বর্তমানে এই জুটি কাজ করছেন ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমায়।