কোথায় রোনালদো?

ইতালির মিলানের অপেরা হাউজ লা স্কালায় ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। আমন্ত্রণ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরও। মেসি-ডাইকের সঙ্গে চূড়ান্ত নির্বাচন তালিকায় নাম ছিল তার। এসব অনুষ্ঠান মিস করেন না কেউÑ বর্তমান ও সাবেক অনেক ফুটবল তারকা, কোচ, রথী-মহারথীরা। কিন্তু ইতালিতে থেকেও সেই অনুষ্ঠানে যাননি পর্তুগিজ তারকা। তাহলে কেন যাননিÑ প্রশ্ন উঠেছে। গতকাল বাংলাদেশ সময় রাত ১টায় জুভেন্তাসের খেলা ছিল ব্রেসিয়ার সঙ্গে। তবে কি খেলার আগে বিশ্রাম নিতেই অনুষ্ঠানে যোগ দেননি রোনালদো? তাহলে যে জুভেন্তাস সতীর্থ মাতসি ডি লিখট গেলেন ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে? ব্রেসিয়া যাওয়ার পথেই পড়ে মিলান। জুভেন্তাস কোচ মাউরিসিও রোনালদোর হালকা ইনজুরির কথা বলেছেন। তাই কি? নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন প্রায় ১৯ কোটি ফলোয়ারের উদ্দেশে। সেখানে লিখেছেন, ‘ধৈর্য ও অধ্যবসায় দুটি বৈশিষ্ট্যÑ যা পেশাদারদের সঙ্গে অপেশাদার থেকে আলাদা করে। আজ যা কিছু বড় তার শুরুটা ছোট থেকেই। আপনি সবকিছু করতে পারবেন না, তবে নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য যা কিছু করতে পারেন তা করুন এবং মনে রাখবেন যে, রাতের পরে সর্বদা ভোর আসে।’ ইন্টারনেট।