পাকিস্তান ভিত্তিক বিতর্কিত সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের একটি ‘হিটলিস্ট’ পাওয়ার দাবি করেছে ভারত। দেশটির ইংরেজি গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সেই লিস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নাম রয়েছে।
শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির কাছে এমন তালিকা এসেছে। সেখানে বলা হয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা চলছে।
চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় সরকার থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
ওই চিঠিতে ভারতের ৩০টি শহরে হামলার হুমকিও দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট, অমৃতসর, জয়পুর, গান্ধীনগর, কানপুর, লখনউয়ের নাম।
চারটি বিমানবন্দরেও আত্মঘাতী হামলা হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।