মা-বাবা ‘কম গুরুত্ব’ দিচ্ছে এমন ধারণা থেকে ভারতের গুরুগ্রামের এক যুবক ছুরিকাঘাতে বাবাকে খুন করেছে, মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
দেশটির ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত ঋষভ মেহতা মা-বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে চুরি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই তার বাবা মারা যান।
ছোট ভাই মায়ানক মেহতা ওই সময় বাজারে ছিলেন। তিনি ফিরতে ফিরতে সব শেষ হয়ে যায়। পরে মামলা করেছেন।
মায়ানক জানান, ঋষভ প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া করত।
পুলিশ জানিয়েছে, চুরি দিয়ে কোপানোর পর ঋষভ পালিয়ে যায়। মঙ্গলবার তাকে আটক করা হয়েছে।
হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে তাকে আদালতে তোলা হবে।