রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার সকালে ঘণ্টাব্যাপী রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকার অস্থায়ী ক্যাম্পাসে এ বিক্ষোভে প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন।

রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী স্নেহাশিষ চক্রবর্তী ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী বৈশাখী চাকমা বলেন, ‘আমাদের মেডিকেল কলেজে পাঁচটি ব্যাচে মোট ২৫০ শিক্ষার্থী আছে কিন্তু দুটি ক্লাসরুমে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। আমরা এখনো কেন অস্থায়ী ক্যাম্পাসে?