মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন আটক

মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-২-এর একটি দল। রাত ১১টার পর তাঁর বাসায় প্রবেশ করে র‍্যাব-২। র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ এই সত্যতা নিশ্চিত করেছেন।

লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য।

লোকমান হোসেনের গাড়িচালক জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেছেন, রাত ১২টার দিকে স্যারকে (লোকমান হোসেন) র‌্যাব বাসা থেকে নিয়ে গেছে’।

উল্লেখ্য, মোহামেডান ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় র‌্যাব।

সূত্র জানিয়েছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‍্যাব।