মিডিয়া পার্টনার ‘দেশ রূপান্তর’

রুয়েটে আজ ‘রোবোট্রনিক্স’ প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বৃহস্পতিবার দিনব্যাপী রোবটবিষয়ক প্রতিযোগিতা ‘রোবোট্রনিক্স ২০১৯’ শুরু হচ্ছে। সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম। এতে সারা দেশের সরকারি-বেসরকরি ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৬৫ প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক ‘দেশ রূপান্তর’। টাইটেল স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির প্রধান ও কারিগরি অংশীদার রোবটিক সোসাইটি অব রুয়েটের প্রেসিডেন্ট ড. সজল কুমার দাস জানান, প্রতিটি দলে দুই থেকে তিনজন প্রতিযোগী আছেন। প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ আছেÑ পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেজিং, রোবো রেসলিং, মাড রোভার ও স্পিড ব্যাটেল। পাঁচ ইভেন্টে বিজয়ী মোট ১৩ দলকে পুরস্কৃত করা হবে। তাদের মোট ২ লাখ ১৮ হাজার টাকার প্রাইজমানি রয়েছে।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, ‘এখন প্রযুক্তি খাতে আমাদের বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা সম্পর্কে জানতে পারবে। আগামী দিনের তরুণরা বিজ্ঞান শেখার প্রতি আগ্রহী হবে।’