জিম্বাবুয়ের পরিবর্তে শ্রীলঙ্কাকে ডাকল ভারত

দুর্নীতির কারণে জিম্বাবুয়েকে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। সেই কারণে আগামী জানুয়ারিতে দলটির বদলে শ্রীলঙ্কার সঙ্গে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার এক টুইটে এ খবর জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বাংলাদেশের এই ভারত সফর ৩ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর।

এরপর সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দল দুটি। এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা।