সৃজিত-মিথিলার পুরোনো প্রেমের আগুনে ঘি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। বেশ কিছুদিন আগেই দুই বাংলার গণমাধ্যম সরব হয়ে উঠেছিল তাদের সম্পর্ক নিয়ে। তখন খবর চাউর হয়ে উঠেছিল যে, বিয়ে করতে চলেছেন সৃজিত ও মিথিলা। তবে সেসময় দুজনেই অস্বীকার করে বলেছিলেন তারা কেবলই বন্ধু।

তারপর অনেক দিন সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে কোনো কানাঘুষা হয়নি। শুধু তাই নয় কয়েক দিন আগে মিথিলা ও তাহসান নিজেদের মেয়েকে নিয়ে এক সঙ্গে ঘুরে এসেছেন বিদেশ থেকেও। তাহসান-মিথিলার বিদেশ ভ্রমণের খবরে তাদের ভক্তরা খুশিই হয়েছিলেন।

সেই খুশির রেশ কাটতে না কাটতেই আবারও পুরোনো প্রেমের আগুনে ঘি ঢাললেন সৃজিত মিথিলা। ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। আর এই জন্মদিনে সৃজিতের ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন মিথিলা! তাদের ঘরোয়া সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলে আবারও শুরু হয় গুঞ্জন। তবে এই ছবি নিয়ে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি।