ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সর্দির কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে চিকিৎসকরা জানান।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে র্যাব নিরাপত্তা দিয়ে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসা শেষে পৌনে ৬টায় তাকে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. নুরে আলম জানান, তার ঠাণ্ডা, সর্দির সমস্যা এমনটিই আমাদের বলেছেন। এজন্য তার বুকের ও কোমরের দুটি এক্সরে, দুটি রক্ত পরীক্ষা ও বুকের ইসিজি পরিক্ষা করানো হয়েছে। তার পরীক্ষার রিপোর্টও ভালো আছে। তাকে ঔষধ লিখে দেওয়া হয়েছে। ভর্তি রাখা হয়নি।
চিকিৎসককে দেখানোর পরই র্যাব সদস্যরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে র্যাব কর্মকর্তারা কোনো কথা বলেননি।
শুক্রবার অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিনের রিমন্ডে পাঠিয়েছে আদালত।