কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানাতে আসা অনেককে কবির সমাধিটি অযত্ন আর অবহেলায় ফেলে রাখার জন্য ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সমাধি কমপ্লেক্সটির কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলে দর্শনার্থীরা উল্লেখ করেন।
এদিকে তিন বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে থাকায় দুঃখ প্রকাশ করেছেন তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হক।