আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
নিজের বুদ্ধি আর বন্ধুদের সহযোগিতায় ব্যবসা বাড়তে পারে। স্ত্রীর বিদেশ ভ্রমণে ব্যয় বৃদ্ধি পাবে। ঋণী হওয়ার আশঙ্কা আছে।


তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
বৈদেশিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে। ব্যবসা উপলক্ষে বিদেশে যেতে হতে পারে, ব্যয় বাড়বে।


বৃষ : ২১ এপ্রিল-২০ মে
উপার্জনে অতৃপ্তি। সন্তানের বিদেশ যাত্রার খরচে মনে অশান্তি বিরাজ করবে। রোমাঞ্চ শুভ।


বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
পুরনো আশা পূরণ হতে পারে। ব্যাংকে টাকা সঞ্চয় হবে। নিজস্ব চিন্তায় সাফল্য আসবে।


মিথুন : ২১ মে-২০ জুন
নতুন পরিকল্পনায় ও বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। মায়ের অসুখের জন্য বিদেশে যেতে হতে পারে। স্ত্রীর শরীরও ভালো নয়।


কর্কট : ২১ জুন-২০ জুলাই
আত্মীয়রা সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে। ঠাণ্ডাজনিত ও যৌন রোগে আক্রান্ত হতে পারেন। সাবধান উদোরন পিণ্ডি বুধোর ঘাড়ে আসতে পারে।


সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে। আয় থাকবে কিন্তু সঞ্চয় হবে না। সংসারে বিশেষ পরিবর্তন নেই।


কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
শরীর সুস্থ না থাকলেও বিদেশ যেতে হবে। কর্মে অতৃপ্তি থাকবে। ব্যবসায় তেমন উন্নতি নেই।


ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি হবে।


মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দায়িত্ব ও কাজের ভিড় দুটোই বেড়ে যাবে। সম্পত্তি বিক্রির পরিবেশ আসবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।


কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
স্ত্রীর আয় বাড়বে। সংস্কৃতিক্ষেত্রে উন্নতি ও সম্মান যোগ আছে। সম্পদ বৃদ্ধি হবে।


মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কাজের চাপ থাকবে। কিন্তু আশানুরূপ উপার্জন হবে না।