‘লন্ডনে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের চার কোম্পানি!’- একটি অনলাইন সংবাদমাধ্যমের এমন খবরে বেজায় চটেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
ওই প্রতিবেদনকে ‘তামাশা’ দাবি করে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিবেদককে ‘লায়ার (মিথ্যুক)’ আখ্যা দেন তিনি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম যুক্তরাজ্যের লন্ডনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ... এই সাবেক ছাত্রনেতা বর্তমানে লন্ডনে বেশ কয়েকটি কোম্পানির মালিক।’
এতে আরও বলা হয়, ‘অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। তার নামে ব্রিটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ছয়টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে দুটি কোম্পানির পরিচালক পদে তার নাম নেই। বাকি চারটি কোম্পানির মধ্যে একটির একক পরিচালক এবং আরও তিনটি যৌথ পরিচালক হিসেবে তিনি রয়েছেন।’
প্রকাশিত খবরকে ‘তামাশা এবং কাল্পনিক’ আখ্যা দিয়ে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-
তামাশা ????????
লন্ডনে একটা কোম্পানি খুলতে খরচ হয় ১২ পাউন্ড
৪ টি কোম্পানি খুলতে খরচ হয়েছে ৪৮ পাউন্ড বাংলা টাকায় প্রায় ৪৯০০ টাকা যা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স খুলার চাইতেও কম । আর অপরিশোধিত মূলধন হিসেবে চাইলে আপনি যা ইচ্ছা দেখাতে পারবেন তারপরও আমার কোন কোম্পানির অপরিশোধিত মূলধনের পরিমান ৫/৭ হাজার পাউন্ডের বেশী নয় অথচ কি কাল্পনিক নিউজ ?
আর কোম্পানী যুক্তরাজ্যে চাইলে যে কেউ খুলতে পারে জাস্ট ২০ মিনিট সময় লাগে অনলাইনে ।
আমার কোম্পানিগুলোর নাম তো সবাই পেলেন এখন
Companyhouse.gov.uk এখানে গিয়ে দেখলেই বুঝবেন সংবাদের সত্যতা কতটুকু ।
আরেকটা কথা যুক্তরাজ্যে চাইলেই কেউ কোটি কোটি পাউন্ড ইনভেস্ট করতে পারেনা ।
আর যে কোম্পানির কথা বলছেন ১০ কোটি টাকার সেটা এক্ষন ঐ সাংবাদিকের কাছে বিক্রি করতে চাই বিনামূল্যে
যদি কোন মায়ের বুকের দুধ খেয়ে থাকেন চ্যালেন্জ গ্রহন করুন আমি বললাম তো ঐ কোম্পানীতে এক টাকাও বিনয়োগ করা হয়নি শুধু নাম দিয়ে কোম্পানী খুলে রেখেছি ।
মামলা করলে এদেশে কি পরিনতি হয় তা তো জানেন পন্ডিত সাহেব ?
দিলামনা আপনার পেটে লাথ্থি কারন হয়তোবা এস্যাইলাম মেরে থাকতেছেন এই দেশে হাজার মাইল দুরে রেখে আসা পরিবারের মুখে হাসি ফোটাতে ।
আমি চাইলেই পন্ডিত মহাশয়কে আইনের মাধ্যমে শায়েস্তা করতে পারি আবারও মাফ করে দিলাম কারন অভ্যাস হয়ে গেছে ।
লায়ার!
লল !!!!!!!!!!!!
চেক প্লিজ দিস লিংক এবাউট মাই কোম্পানী
https://www.gov.uk/government/organisations/companies-house