বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।