বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মাদকাসক্ত কোনো শিক্ষার্থী বা মাদকের সঙ্গে কোনো শিক্ষার্থী জড়িত থাকলে তাকে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকতে দেওয়া হবে না। তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।
শেখ ফজলুল করিম সেলিম গতকাল রবিবার দুপুরে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।