শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের পরিবারের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ করেছে জহির রায়হানের পরিবার। এ নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি হাজির করেছে শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের পরিবার।
জহির রায়হানের নাতি ভাষা রায়হান সম্প্রতি ফেসবুক মারফত সম্পত্তি দখলের অভিযোগ তোলেন। তার স্ট্যাটাসে শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সার, মেয়ে অভিনেত্রী শমী কায়সার ও ছেলে অমিতাভ কায়সারের বিরুদ্ধে জহির রায়হানের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
জহির রায়হানের নাতনি ভাষা রায়হান ফেসবুকে অভিযোগ করেছেন, গুলশানের বারিধারার এক বিঘা জমি এবং গুলশান আড়ংয়ের পেছনের তিন বিঘা জমি তার দাদার টাকায় কেনা হলেও সেই সম্পত্তিগুলো পান্না কায়সার, শমী কায়সার ও অমিতাভ কায়সার দখল করে রেখেছেন।
যদিও জহির রায়হান পরিবারের এমন দাবি নাকচ করে দিয়েছেন কায়সার পরিবার। শহীদুল্লা কায়সারের ছেলে অমিতাভ কায়সার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে প্রতিবাদও জানিয়েছেন।
এদিকে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কায়সার ও রায়হান পরিবারের মধ্যে চলছে মন কষাকষি। এর প্রভাব পড়ছে তাদের ভার্চুয়াল জীবনেও। সম্প্রতি ভাষা রায়হানকে ফেসবুকে ব্লক করেছেন শমী কায়সার।
বিপুল রায়হান ফেসবুকে বলেন, ‘‘ভাষা রায়হান জানালেন, শমী কায়সার তাকে ফেসবুকে ‘ব্লক’ করে দিয়েছেন। তাকে উত্তরে কিছু বলিনি, শুধু ভেবেছি, এ আর এমন কী! ফেসবুক তো অতি সামান্য ব্যাপার! ‘কায়সার’রা সেই কতকাল থেকেই তো ‘রায়হান’দের জীবনকেই ‘ব্লক’ করে রেখেছেন।’