আগে থেকেই নির্ধারিত ছিল ইমার্জিং এশিয়া কাপের ২০১৯ আসরের আয়োজক বাংলাদেশ। ২০১৭ সালের পর আবারও টুর্নামেন্টটি হচ্ছে বাংলাদেশে। গতকাল এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ ভারত, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও ওমান। বিসিবি। মোট পাঁচ ভেন্যুতে হবে এবারের আসর। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এই স্টেডিয়াম সংলগ্ন অ্যাকাডেমি মাঠ, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ এবং মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ আসর শুরু করবে হংকংয়ের বিপক্ষে বিকেএসপিতে। দ্বিতীয় ম্যাচ ১৬ নভেম্বর ভারতের বিপক্ষে বিকেএসপিতেই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।