সরি মা, কোনো মেয়ের সঙ্গে আমার প্রেম নেই: তরুণের আত্মহত্যা

সিলিং ফ্যান থেকে ঝুলছে ১৯ বছরের তরুণের মৃতদেহ। পাশে একটি সুইসাইড নোটে লেখা, ‘আমি সরি মা, কোনো মেয়ের সঙ্গে আমার প্রেম নেই।’

ভারতের উত্তরপ্রদেশের এ ঘটনা নিয়ে সৃষ্টি হয়ে হয়েছে রহস্য। ভানুপ্রতাপ সিং লখনউ এর জানকীপুরমের বাসিন্দা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভানুপ্রতাপের সুইসাইড নোট নিয়ে কিছুই বলতে পারছে না তার পরিবার। তিনি কেন এ কথা লিখলেন সে সম্পর্কে কিছু জানেন না তারা।

জানা যায়, সীতাপুর রোডে অবস্থিত একটি বেসরকারি কলেজ থেকে ডিপ্লোমা করছিলেন তিনি। গত শুক্রবার কলেজে যাননি ভানু।

সকাল থেকে বিকেল গড়িয়ে গেলেও তিনি ঘরের বাইরে না বেরোলে তার বোন তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকিতেও কাজ না হলে শেষপর্যন্ত দরজা ভাঙা হয়। দরজা ভাঙতেই দেখা যায় সিলিং ফ্যান থেকে ঝুলছে ভানুপ্রতাপের মৃতদেহ।

ময়নাতদন্তের প্রতিবেদনে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। তবে কেন এ রকম একটি সুইসাইড নোট তিনি লিখে গেলেন, তার কোনো হদিস পরিবারের লোকজন বা বন্ধু-বান্ধব দিতে পারেননি। ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ