ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্যোগে পোশাক পেল ৫৬ দরিদ্র পরিবার

‘আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে মহৎ কিছু গড়ে তুলতে’ সেস্নাগানে ঝালকাঠিতে ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে পোশাক বিতরণ করেছেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় স্থানীয় মা ও শিশুবান্ধব সংস্থার সহযোগিতায় কলেজ মিলনায়তনে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান ৫৬টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন।

উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. শামীম আহসান, সাংবাদিক আল-আমিন তালুকদার, মা ও শিশুবান্ধব সংস্থার প্রতিনিধি সৈয়দ আলী আহসান প্রমুখ।