হাতে মাত্র একদিন। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা এই সিরিজে অন্যতম ডুয়েল হবে ধারণা করা হচ্ছে। কেননা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে রয়েছেন বিরাট। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় দুয়ে রয়েছেন রাবাদা!
সিরিজ শুরুর আগেই প্রোটিয়া পেসার বনাম ভারতীয় ব্যাটসম্যানের ডুয়েল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তাই প্রস্তুতিতে রাবাদার বিরুদ্ধে ইয়র্কার সামলাতে বিশেষ জোর দিলেন ভারত অধিনায়ক। সোমবার নেটে অনেকটা সময় ধরে একের পর এক ইয়র্কার সামলে গেলেন কোহলি।
মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মাকে উল্টো দিকে দাঁড় করিয়ে ইর্য়কার খেলে গেলেন কোহলি। মাপা ইর্য়কারের বিরুদ্ধে কখনো কভার ড্রাইভ মারলেন, কখনো আবার থার্ড ম্যানে বল ঠেলে দিলেন তিনি। রাবাদাকে মোকাবিলায় প্রস্তুত কোহলি।