নয় বছর বয়সী বালক ক্যাড লোভেল। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ম্যারাথন এক দৌড় প্রতিযোগিতায় বড় ভুল করেও শ্রেষ্ঠত্ব দেখিয়ে হইচই ফেলে দিয়েছে। পাঁচ কিলোমিটারের রেসিংয়ে নেমে ভুল করে দশ মিলোমিটারের ট্র্যাকে দৌড়েও চ্যাম্পিয়ন হওয়ার শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ওই বালক।
পাঁচ মিটার ভেবে দৌড় শুরু করেছিল ক্যাড। কিন্তু শুরু করার পর নিজেকে দশ হাজার মিটারের ট্র্যাকে আবিস্কার করে সে। কিন্তু থমকে যায়নি। চ্যাম্পিয়ন হয়েই শেষ করে দৌড়।
ক্যাড বলে, “আমি যখন দৌড় শুরু করি, তখন আমি স্বাভাবিকভাবে ধীর গতিতে দৌড়াচ্ছিলাম। যখন শেষ করলাম, তখন দেখি এটা দশ কিলোমিটারের চিহ্ন। আমার অনুভূতিটা এমন হয়েছিল যে, ‘এটা ৫ কিলোমিটার!”
ক্যাডের মা হিথের লোভেল পাঁচ কিলোমিটার ট্র্যাকের সামনে ছেলের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। কিন্তু ছেলেকে পাচ্ছিলেন না। ছেলেকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
“আমার মনে হচ্ছিল, আমি এখনই তাকে দেখতে পাব। কিন্তু পাইনি। আমি (পাঁচ কিলোমিটারের) ফিনিশিং লাইনে গেলাম। আমি কাঁদতেছিলাম। কোথাও আমার ছেলেকে পাওয়া যাচ্ছিল না! আমরা তাকে খুঁজতেছিলাম।”
কিন্তু দশ হাজার মিটারে ট্র্যাকে গিয়ে ছেলেকে চ্যাম্পিয়ন দেখতে পেয়ে আবেগে যেন বাধ মানছিল না হিথের, “তার জন্য একই সঙ্গে আমার রাগ হচ্ছিল, পাগল পাগল লাগছিল, উচ্ছ্বসিত ছিলাম। দশ মিটারে তার চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে রোলার কোস্টারে চড়ার অনুভূতি লাগছিল।”