একই অফিসে কাজ করে অনেকে, গুরুত্ব পায় হাতেগোনা কয়েক জন। সেই কয়েক জনের একজন হতে গেলে শুধু মেধাবী হলেই হয় না, নিজের জন্য নিতে হয় কিছু পদক্ষেপ।
মনস্টার ওয়েবসাইটে ক্যারিয়ার বিষয়ক এক প্রতিবেদনে এমনই কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে।
১. স্কিল ডেভেলপমেন্ট: নিজের স্কিলকে দিনকে দিন উন্নত করতে পারা গুরুত্বপূর্ণ। চারপাশের পরিবেশ প্রতিনিয়ত বদলাতে থাকে, সেই সঙ্গে বদলে যেতে থাকে কাজের ধরন। এর সঙ্গে তাল মেলাতে হলে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারেন।
২. নেটওয়ার্ক: যে সেক্টরে কাজ করছেন সেখানে অন্যদের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করুন। যারা সফল হয়েছেন, তাদের সঙ্গে মিশতে থাকুন। এসব লোকের সঙ্গে আপনার মেলামেশা প্রতিষ্ঠানে আপনার গুরুত্ব বাড়িয়ে তুলবে।
৩. সামাজিক যোগাযোগমাধ্যম: ফেইসবুকে সারাদিন চ্যাটিং করিয়ে কাটিয়ে দেয়াটাই জীবন নয়। এর মাধ্যমে আপনার পেশাগত দিকটি আরও উন্নত করতে পারেন। নিজের প্রতিষ্ঠান সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে সুন্দর করে মানুষকে জানাতে পারেন।
৪. সবার থেকে আলাদা: সাত থেকে আট ঘণ্টা কাজ একটা অফিসে সবাই করে। এর মধ্যে কিছু কিছু মানুষ কর্তৃপক্ষের দৃষ্টি কেড়ে নেন। তারা শুধু ‘কোয়ালিটি’ ঠিক রাখেন না, ‘কোয়ানটিটি’ও ঠিক রাখেন। মাঝে মাঝে অফিসে বেশি সময় দিন। হিসাবের থেকে বেশি কাজ করুন। অন্যদের থেকে এমনিতেই আপনি আলাদা হয়ে যাবেন।
৫. পুরস্কারের জন্য আবেদন: আপনি যে কাজ করেন, সেই বিষয়ে কারা অ্যাওয়ার্ড দেয় সেটি খোঁজ রাখুন। আবেদন করুন। পুরস্কার প্রাপ্তি আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেবে। আপনাকে বিশেষ কর্মী হিসেবে পরিচিত করাবে।