ন্যু ক্যাম্পে বার্সা প্রায় অজেয়

বার্সেলোনা ফর্মে নেই, তাতে কি। সেই প্রবাদটা তো আর মিথ্যা হয়ে যায় নাÑ ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ঘরের মাঠে আজ ইন্তার মিলানের বিপক্ষে ‘ক্লাস’ই ভরসা বার্সেলোনার। অবশ্য ন্যু ক্যাম্পের ফর্মও কাতালানদের পক্ষেই কথা বলছে।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব। পরিসংখ্যানও এর পক্ষে সাক্ষ্য দেবে। গত সাড়ে ছয় বছরে ঘরের মাঠে ইউসিএলে হারেনি বার্সেলোনা। এই সময় পর্বে তারা ৩২টি ম্যাচ খেলেছে। ড্র হয়েছে মাত্র তিনটি। ২০১৩-১৪ মৌসুমে বার্সার ঘরের মাঠে ড্র করেছিল আতলেতিকো মাদ্রিদ। ২০১৬-১৭ মৌসুমে জুভেন্তাস ড্র করেছিল মেসিদের সঙ্গে। আর সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ড্র করেছিল বার্সেলোনা। মজার ব্যাপার, যারাই ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ড্র করতে পেরেছে তারাই খেলেছে সেই বছরের ফাইনাল। কাতালানরা শেষবার নিজেদের মাঠে হেরেছিল ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সেদিন ইনজুরির কারণে মেসি খেলতে পারেননি। ফলে ৩-০ গোলে হারতে হয়েছিল বার্সাকে। এবারও মেসিকে নিয়ে সংশয় আছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের দিন ২৪ সেপ্টেম্বর হালকা ইনজুরিতে পড়েছিলেন মেসি। এরপর গত সপ্তাহে গেতাফের বিপক্ষে মাঠে নামেননি তিনি। যদিও লা লিগার সেই দুই ম্যাচ জিততে মোটেই বেগ পেতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের। আজও ইন্তার মিলানের বিপক্ষে তিনি খেলতে না পারলে দলকে বিপদে পড়তে হতে পারে। এমনিতে চলতি মৌসুমে এখনো সেরাটা দিতে পারেননি আর্জেন্টাইন তারকা। এবারের ‘ফিফা দ্য বেস্ট’ জেতার পর ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। লা লিগার শুরুতেও কয়েকটি ম্যাচে খেলতে