শপথ কক্ষে স্পিকার

জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে

সংসদ সদস্যদের নিয়ে এসডিজি সেল গঠনের ওপর গুরুত্বারোপ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে। এসডিজি অর্জনে সংসদীয় আসনভিত্তিক ট্র্যাকারকে উদ্ভাবনী উদ্যোগ মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে আসনভিত্তিক এসডিজির অগ্রগতি সহজেই নিরূপণ সম্ভব হবে।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য এসডিজি বাস্তবায়নবিষয়ক ‘ব্রেইন স্টর্মিং সেশন’-এ তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডাকে সামনে রেখে এসডিজি অর্জনে নিজ নির্বাচনী এলাকায় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। আর সে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন জনগণের সার্বিক কল্যাণ বিবেচনায় নিয়ে।