যোগীর রাজ্য থেকে ‘বাংলাদেশিদের’ তাড়ানোর নির্দেশ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ তার রাজ্য থেকে ‘বাংলাদেশি’ এবং ‘বিদেশিদের’ শনাক্ত করে তাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশকে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি সব জেলা পুলিশ প্রধানকে চিঠি দিয়ে এই নির্দেশ জারি করেছেন।

আজ থেকে কোনও সন্দেহজনক ব্যক্তি দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার কাছে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হবে। সেই ব্যক্তিকে যাবতীয় নথিপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক। নথিপত্রে প্রশাসন সন্তুষ্ট না হলে তাকে বিতাড়িত করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এই খবরে উত্তর প্রদেশে এনআরসি আতঙ্ক ছড়িয়েছে। যদিও সেখানকার পুলিশের দাবি, এই সিদ্ধান্ত শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে। এর সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই।