মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে ফুপাতো ভাই গ্রেপ্তার

নওগাঁ রাণীনগর উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে হাফিজুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফিজুল ইসলাম উপজেলার  কাশিমপুর ডাঙাপাড়া গ্রামের সহিম উদ্দিন মণ্ডলের ছেলে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুল ইসলাম ভিকটিমের ফুপাতো ভাই। গত চার বছর আগে স্বপরিবারে ঢাকায় যায়। সেখানে ভিকটিম একটি গার্মেন্টসে কাজ নেয়। তার দেড় বছর পর ভিকটিমের মামাতো ভাই হাফিজুল ইসলাম তাদের সাথে ভাড়া বাসায়  আড়াই বছর একসঙ্গে ছিল। এর মধ্যে হাফিজুল ওই তরুণীকে  বিয়ের প্রস্তাব দেয়।

কিছুদিন আগে তরুণীরা স্বপরিবারের গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে। এসময় হাফিজুল তরুণীর বাড়িতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে ঘরে তোলার প্রলোভন দিয়ে ওই রাতেই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এরপর একাধিক বার হাফিজুলের সাথে যোগাযোগ করা হলে বিয়ে করতে রাজি হয়নি। এর পর ওই তরুণী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

রানিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।