চলমান অভিযান কোনো অপকর্মের পূর্বাভাস : রিজভী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান শুদ্ধি অভিযান বড় কোনো অপকর্মের পূর্বাভাস বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অভিযান প্রতিহিংসা, ঈর্ষা, চাঁদাবাজি ও স্বজন পোষণের রাজনীতির জটিল সমীকরণের বহিঃপ্রকাশ বলেও মনে করছেন অনেকে।

গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, দুর্নীতির নামে কথিত অভিযান সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যমূলক। গত১৩ বছরে আওয়ামী লীগের ঝুড়ি থেকে মহা দুর্নীতির বাতাসা নয়, বরং যখন বড় বড় চমচম বের হতে শুরু করেছে, তখন সেটির দায় চাপানোর জন্য তারা লন্ডনের রাস্তা খুঁজে বেড়াচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।