তরুণকে হত্যা করায় মার্কিন পুলিশ কর্মকর্তার ১০ বছর জেল

প্রতিবেশীকে হত্যা করার দায়ে এক নারী পুলিশ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

বিবিসি জানায়, ডালাসে প্রতিবেশী বোথাম জিনকে (২৬) তার নিজের অ্যাপার্টমেন্টে হত্যা করেন পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গুইগার।

প্রতিবেশী বোথামের ঘরকে নিজের ঘর মনে করেছিলেন অ্যাম্বার। ওই তরুণকে অনুপ্রবেশকারী মনে করে তাকে গুলি করেন পুলিশ কর্মকর্তা।

বোথামের ভাই আদালতে এক আবেগঘন পরিবেশে জানান, ব্যক্তি হিসেবে অ্যাম্বারকে অনেক ভালোবাসত বোথাম। এ সময় তিনি হত্যাকারী ওই কর্মকর্তাকে জড়িয়েও ধরেন।