আরিফের সঙ্গে ম্যানচেস্টার সিটি মেয়রের বৈঠক

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার সিটি মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। গতকাল বৃহস্পতিবার বিকালে নগর ভবনে অনুষ্ঠিত বৈঠক হয়।  বৈঠক শেষে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ম্যানচেস্টারের মেয়রের নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধিদলের সিলেট সফরের মাধ্যমে দুই সিটির পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে ম্যানচেস্টারের মেয়র প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিল ডেপুটি লিডার আবদুল জব্বার এমবিই, সিমার্ক গ্রæপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, এমআইডিএএস বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড্যানিয়েল স্টোর, প্রজেক্ট ডিরেক্টর নিকোল স্ট্রিকল্যান্ড, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি রাহিন এম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, রেজওয়ান আহমদ, ছয়ফুল আমিন বাকের, ইলিয়াছুর রহমান, সিটি করপোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ।