যেন চাঁদে হাঁটছেন বেন স্টোকস

বিশ্বকাপ ও অ্যাশেজে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি মিলল বেন স্টোকসের। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে তার অপরাজিত ৮৪ রানের পর সুপার ওভারে ম্যাচ জেতে ইংলিশরা। সেখানেও ব্যাট হাতে ছিল স্টোকসের ভূমিকা। এরপর হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানে ইংল্যান্ডকে সিরিজে সমতায় ফেরান স্টোকস। স্বীকৃতির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা কঠিন অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না। মনে হয় আমি চাঁদে হাঁটছি, খেলোয়াড়রা মনে করেছে আমি পিসিএ প্লেয়ার্স হওয়ার যোগ্য।’ পুরস্কারটি ব্যক্তিগত অর্জন হলেও দলের সতীর্থদের ধন্যবাদ জানান স্টোকস, ‘ব্যক্তিগত পুরস্কার হলেও দলের সাহায্য ছাড়া হতো না। আমি এই পর্যায়ে এসেছি দলের অন্য খেলোয়াড়দের অর্জনে (বিশ্বকাপ জয়)। ২০১৯ (মৌসুমে) দল হিসেবে আমরা দুর্দান্ত খেলেছি। বিশ্বকাপ জয় এবং অ্যাশেজ সিরিজ ড্রতে দারুণ মৌসুম কেটেছে। বক্তিগতভাবে এবং দলগতভাবে আমি গর্বিত।’ টেস্টে স্টুয়ার্ট ব্রড এবং ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড।