রাজধানীর লালমাটিয়ার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক’শ কবুতর মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ছাদে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর।
ওই ভবনের ৬তলার ছাদে অবস্থিত কবুতরের ঘর থেকে আগুন লাগে। এতে আগুন পুড়ে মারা গেছে প্রায় ৫শ কবুতর।
এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।