বিদ্যুৎস্পর্শে শিবচর আনোয়ারায় দুজনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় তরুণ এবং মাদারীপুরের শিবচরে কৃষক মারা গেছেন বিদ্যুৎস্পর্শে শিবচরে নিহত কৃষকের নাম

রিজু মিয়া (৪০)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলাউদ্দিন মাদবরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সকালে বাড়ির পেছনে একটি ডোবার পাশে বিদ্যুতের তার পড়ে ছিল। রিজু মিয়া মাছ ধরে আসার সময় ওই বিদ্যুতের সাইড লাইনের তার সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে মারা যান। শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অন্যদিকে,          চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া তরুণের নাম রতন নাথ (৩২)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব চাঁপাতলী যুব উন্নয়ন সংঘের পূজামÐপে এ ঘটনা ঘটে। তিনি ওই সংগঠনের

সহ-সভাপতি ও চাঁপাতলী গ্রামের মৃত জীবন কৃষ্ণ নাথের ছেলে।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পূজামÐপে বিদ্যুৎস্পর্শে রতন আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।