টেকসই উন্নয়ন

ডিএনসিসি ও ম্যানচেস্টার একসঙ্গে কাজ করবে

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ম্যানচেস্টার সিটি একসঙ্গে কাজ করবে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে উভয় শহরের পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন করা হবে। পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন করবে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গ্লোবাল নর্থ-গ্লোবাল সাউথ সিটি ডায়ালগ অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল : ঢাকা অ্যান্ড ম্যানচেস্টার শিরোনামে এক সেমিনারে এ কথা জানানো হয়। সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ও গ্রেটার ম্যানচেস্টার সিটির মেয়র অ্যান্ডি বারনাম। আতিকুল ইসলাম বলেন, ঢাকা ও ম্যানচেস্টার শহরের মধ্যে অনেক মিল রয়েছে।