লন্ডনে জলবায়ু রক্ষায় তুমুল বিক্ষোভ, গ্রেপ্তার ২১ পরিবেশকর্মী

লন্ডনে জলবায়ু রক্ষার দাবিতে বিক্ষোভ থেকে ২১ জন পরিবেশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জলবায়ুর রক্ষায় ব্রিটিশ সরকারের পদক্ষেপ নেওয়ার দাবিতে দুই সপ্তাহের বিক্ষোভ শুরু করে পরিবেশ কর্মীরা।

রয়টার্স জানায়, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসসহ বিশ্বের অন্যান্য জায়গার সঙ্গে একযোগে বিক্ষোভ আয়োজন করে ব্রিটিশ পরিবেশ কর্মীরা। বিক্ষোভে ১০ হাজার মানুষ যোগ দেবে বলে প্রত্যাশা করছেন সংগঠকেরা।

সোমবার সকালে বিক্ষোভকারীরা একটি সেতু এবং একাধিক সড়ক আটকে রাখে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন ও ব্যবহারের সমালোচনা ও বিদ্রূপ করে।

পার্লামেন্টের সামনে একাধিক রাস্তা দখলে নিয়ে নেয় বিক্ষোভকারীরা। শিশুর নিরাপদ ভবিষ্যতে জন্য জলবায়ু রক্ষায় এ সময় তারা বিভিন্ন ব্যানার প্রদর্শন ও স্লোগান দেয়।