নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজের বিরুদ্ধে স্থানীয় যুব মহিলা লীগের নেত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন।
তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে মিজমিজি এলাকার আবদুল আলিপুল এলাকার আবদুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এতে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ে করতে বললেও পারভেজ রাজি হচ্ছেন না।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, অভিযোগের পর পারভেজকে ধরতে রাতেই অভিযান চালানো হয়। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তদন্ত করে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।