সিলেটের আদালত এজলাসে টাঙানো হলো জাতির জনকের ছবি

উচ্চ আদালতের নির্দেশনায় সিলেটের সকল আদালত এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। গতকাল সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সকল আদালতের এজলাসে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।

সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আমরা পৃথক বিচার বিভাগ পেয়েছি। তার প্রতিকৃতি আদালতের এজলাসে টাঙাতে পেরে আমরা গর্বিত।