কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সামনে কাউন্সিল। আমরা এমন নেতাকর্মী চাই; যারা দেশকে ভালোবাসেন। চুরি করা, লুটপাট করা লোকের আমাদের দোরগোড়ায় ঠাঁই নেই। গতকাল সোমবার সন্ধ্যায় ভৈরবের কালী নদীর ওপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতুর উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
পাপন বলেন, ‘অনেক নতুন নতুন নেতার জন্ম হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, ত্যাগী নেতারা যেন বঞ্চিত না হন। সারা জীবন আওয়ামী লীগ করে এসেছে, তাদের মূল্যায়ন হয় না। দেখা যায় নতুন নতুন নেতা কোত্থেকে এসে জুটেছে। এবার আমরা দেখে দেখে লোক নির্বাচন করব।’