ভারতের জনপ্রিয় টি-টুয়েন্টি ক্রিকেট লীগ আইপিএল নিয়ে জুয়া ও জালিয়াতির অভিযোগ নতুন নয়। নামীদামি ক্রিকেটার থেকে শুরু করে হলিউড তারকাদের নামও এর সঙ্গে জড়িত।
শুধু তাই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলে নিঃস্ব হয়ে গিয়েছে অসংখ্য মানুষ। দ্য গালফের প্রতিবেদনেও এমন একজনের কথা উঠে এসেছে।
আইপিএলের জুয়ায় নিঃস্ব হয়ে ওই ব্যক্তি তার নিয়োগকর্তা ও মালিকের সোনাও চুরি করেন। এ ঘটনায় ভারত নাটমল সনি এবং শচীন সিন্ধ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লির পুলিশ।
হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে বিক্রির জন্য সোনা বহন করার দায়িত্ব ছিল সনির ওপর। কিন্তু একদিন তিনি চাদনী চক ব্রাঞ্চে ২৫ কেজি সোনা জমা দেননি। এরপর থেকে সোনা নিয়ে তিনি নিখোঁজ হয়ে যান।
এদিকে এক সহযোগীসহ গ্রেপ্তারের পর সনি থেকে কিছু সোনা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি সোনাও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।