বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্ক গেলেন আতিকুল

সি-৪০ বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গত সোমবার রাত পৌনে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ডেনমার্কের কোপেনহেগেনের উদ্দেশে যাত্রা করেন।

 ৯৪টি মেগাসিটির সংগঠন সি-৪০। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংগঠনটি কাজ করে। আজ ৯ থেকে ১২ অক্টোবর কোপেনহেগেনে এ সম্মেলন হবে।

এখানে বিশ্বের বিভিন্ন শহর থেকে আসা মেয়ররা নিজ নিজ শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত পরিকল্পনা ও প্রস্তুতি তুলে ধরবেন। মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, হিতৈষী, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীরা সম্মেলনে অংশ নেবেন।