কাক্সিক্ষত সেবা মিলবে সহজেই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চারটি মোবাইল অ্যাপসের উদ্বোধন

তথ্যপ্রযুক্তি যোগাযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে সেশনজট দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রায় শতভাগ কার্যক্রম আইসিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। মোবাইল অ্যাপস এ ক্ষেত্রে নতুন সংযোজন। যোগাযোগ ও শিক্ষার সার্বিক উন্নয়নে এ প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে।’ গতকাল বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে চারটি মোবাইল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ-শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চারটি মোবাইল অ্যাপস চালু করা হয়। এগুলো হলো এনইউ স্টুডেন্টস অ্যাপ, এনইউ কলেজ অ্যাপ, এনইউ টিচার্স অ্যাপ ও এনইউ ফোন ডিরেক্টরি অ্যাপ।