আবারও ববির সঙ্গে জুটি গড়েছেন রোশান। ইফতেখার চৌধুরী নতুন সিনেমা ‘মুক্তি’তে তাদের একসঙ্গে দেখা যাবে পরিচালক জানিয়েছেন নভেম্বর মাসের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে।
নারী কেন্দ্রিক অ্যাকশন ধর্মী গল্পের সিনেমা ‘মুক্তি’। সিনেমাটিতে একজন সাধারণ মেয়েকে প্রতিশোধের জন্য অন্যরকম হয়ে উঠতে দেখা যাবে। সব ঠিক থাকলে আগামী বছর নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে ঈদে রোশান-ববি জুটির ‘বেপরোয়া’ সিনেমা মুক্তি পেয়েছিল।
পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘রোশান-ববি’র বেপরোয়া সিনেমাটি দর্শক পছন্দ করেছে। তাই তাদের নিয়েই ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করছি।’