বশেমুরবিপ্রবির প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বলেন, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। খুব দ্রুতই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।