পাঁচ বছর আগে বলেছিলেন সৌদি আরবে আমেরিকার সেনা পাঠানোর ঘটনা ছিল ‘বাজে’ সিদ্ধান্ত। সেই ডোনাল্ড ট্রাম্প এতদিন বাদে সেনা সাহায্য বাড়িয়েই চলেছেন। এবার আরও তিন হাজার পাঠানোর ঘোষণা দিলেন।
ট্রাম্প তিনদিন আগেও ইঙ্গিত দিয়েছিলেন সৌদি আরবে আর সেনা পাঠাবেন না। অথচ হোয়াইট হাউজ জানিয়েছে, অত্যাধুনিক অস্ত্রসহ একটি বাহিনীকে পাঠানো হবে।
মার্কিন প্রশাসনের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এই মাসের শেষ নাগাদ অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শেষ করা হবে।
আমেরিকা সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মূলত ইরানকে ‘চাপে’ রাখতে। সৌদির জাতীয় তেলখনিতে ড্রোন হামলার ঘটনায় তাদের দায়ী করে আমেরিকা। সৌদিও তাদের সুরে সুর মেলায়। বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছে। দুই পক্ষ থেকেই আসছে যুদ্ধের হুমকি।