ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধানও ট্রাম্পকে ছাড়লেন

মাত্র ছয় মাসের মাথায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান কেভিন ম্যাকালিনান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে জানিয়েছেন, ম্যাকালিনান তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছায় সরকারি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সামনের সপ্তায় নতুন একজনের নাম ঘোষণা করা হবে।

ট্রাম্পের আমলে চতুর্থ ব্যক্তি হিসেবে ম্যাকালিনান গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিয়েছিলেন। বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের ব্যাপারে ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয় দেখভাল করেন তিনি।

বিবিসি জানিয়েছে, অভিবাসন নীতি নিয়ে ম্যাকালিনানের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়।

গত এপ্রিলে একই কারণে সিকিউরিটি বিভাগের প্রধান কার্স্টেন নিলসেন পদত্যাগ করেন।

কয়েক মাসে ট্রাম্প প্রশাসন থেকে একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। কিন্তু ট্রাম্পের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।

ম্যাকালিনানের বিষয়ে তিনি বলেছেন, ‘গত কয়েক মাস ধরে কেভিন দারুণ কাজ করেছেন। সীমান্ত নিয়েও আমাদের ভালো বোঝাপড়া ছিল। অনেক বছর সরকারি কাজে থাকার পর তিনি এখন পরিবারের সঙ্গে থাকতে চান।’