বুয়েটে কেউ র্যাগিংয়ে জড়িত থাকলে তার সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিয়েছে বুয়েট প্রশাসন। গতকাল শনিবার বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলাা হয়েছে, ‘কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ এলে তা ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’
এর আগে বিভিন্ন গণমাধ্যমে বুয়েটে ছাত্রলীগের নিয়ন্ত্রণে বিভিন্ন রুমে নিয়ে র্যাগিংয়ের নামে ছাত্রদের নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সবশেষ আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। এরপরই র্যাগিং, ছাত্ররাজনীতি বন্ধ, অভিযুক্তদের বিচারসহ ১০ দফা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।